ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শিরোনাম নিউজ
বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে সদস্য হলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজা

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সংসদীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের সংসদ সদস্য জননেতা সেলিম রেজা। তাঁর এ অন্তর্ভুক্তিকে এলাকার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা।বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও পর্তুগাল প্রজাতন্ত্রের অ্যাসেম্বলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ়করণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।এই গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় পর্যায়ে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজাকে এ গ্রুপের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাজিপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।সেলিম রেজার এ অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।সিরাজগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা, সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সেলিম রেজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
১২ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
কলেজের সহকারী অধ্যাপক নূরুল হুদা কারাগারে

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি কনফারেন্স রুমে ‘১ লাখ ফলোয়ার’ উৎসব! প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই আয়োজনের অভিযোগ

সরকারি কনফারেন্স রুমে ‘১ লাখ ফলোয়ার’ উৎসব! প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই আয়োজনের অভিযোগ

বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে সদস্য হলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজা

বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে সদস্য হলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজা

মাদক কারবারীকে আটকের পর মারপিট করে সতর্ক করল স্থানীয় যুবসমাজ

৪ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

৪ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

হাসপাতালের মধ্যে ইয়াবা সেবনের সময় যুবক গ্রেপ্তার

হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগের মামলায় যুবদল নেতা সাইদুল

কটূক্তির মানহানি মামলা থেকে জামিন পেলেন আমির হামজা

ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

কোন ভিডিও নেই !