ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম নিউজ

নেপালে আকস্মিক বন্যা

নিহত বেড়ে ৩১, ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নিহত বেড়ে ৩১, ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবিঃ রয়টার্স

নেপালে তুষারধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মৃতের এই সংখ্যা জানিয়েছে বিবিসি।

সংস্থাটির লাইভ খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত এ ঘটনায় ৩১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এর আগে সিএনএস ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করা একটি হালনাগাদ তথ্যে দাবি করেছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। এদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন বলে জানান তারা।

এক বিবৃতিতে পর্যটন বোর্ড জানায়, সীমান্তের উভয় পাশেই জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলে অবস্থানরত বা সেখান দিয়ে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ও বর্তমান অবস্থান নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এ বন্যা আঘাত হানে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। তবে তথ্যগুলো এখনো যাচাই করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নেপালের পাশাপাশি চীনও ‘ব্যাপক ক্ষতির’ মুখে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শিশির।

একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’। এটি ২০১৫ সালের ভূমিকম্পের পর নেপালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

চীন-নেপাল সীমান্তের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি জেলা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তারা এখনো কোনো স্পষ্ট হিসাব জানাতে পারেননি।

ভোটকোশী নদীর তীরের রসুয়া ও নুয়াকোট জেলার বেশ কয়েকটি জনবসতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাগুলো জনবিরল হলেও সেখানকার সড়কগুলো নেপাল-চীন বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান রুট। জলবিদ্যুৎ প্রকল্প, মহাসড়ক এবং সেতু সহ ওই এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসে পড়েছে।

বিষয় : নেপাল বন্যা

শিরোনাম নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নিহত বেড়ে ৩১, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ