ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

হাদি হত্যাকাণ্ড নিয়ে

বিস্ফোরক দাবি মমতা ব্যানার্জীর

বিস্ফোরক দাবি মমতা ব্যানার্জীর
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় আয়োজিত এক কর্মসূচিতে তিনি দাবি করেন, ওই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় নেতৃত্বের সম্পৃক্ততা রয়েছে।

মমতার অভিযোগ, হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করেছিল। তবে বিষয়টি প্রকাশ না করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি।

যদিও তিনি কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি, তবে বলেন যে দেশের স্বার্থ ও পরিস্থিতি বিবেচনায় অনেক তথ্য তিনি প্রকাশ করেননি। তার এ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : ভারত হাদি মমতা ব্যানার্জি

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিস্ফোরক দাবি মমতা ব্যানার্জীর

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলায় আয়োজিত এক কর্মসূচিতে তিনি দাবি করেন, ওই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় নেতৃত্বের সম্পৃক্ততা রয়েছে।

মমতার অভিযোগ, হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করেছিল। তবে বিষয়টি প্রকাশ না করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন বলেও দাবি করেন তিনি।

যদিও তিনি কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি, তবে বলেন যে দেশের স্বার্থ ও পরিস্থিতি বিবেচনায় অনেক তথ্য তিনি প্রকাশ করেননি। তার এ মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ