ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

দীর্ঘ এক মাস পর

কারামুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

সংগৃহীত ছবি

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, উচ্চ আদালত ও আপিল বিভাগের আদেশে আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলাতেই জামিন বহাল থাকায় মুক্তির সব বাধা দূর হয়। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন কার্যকরের আবেদন করা হলেও ঈদুল আজহার ছুটির কারণে প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়। বুধবার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আইভীর মুক্তি নিশ্চিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে গ্রেপ্তার হওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় জামিন পান তিনি।

ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি

বিষয় : রাজনীতি নারায়ণগঞ্জ

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারামুক্ত হলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, উচ্চ আদালত ও আপিল বিভাগের আদেশে আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলাতেই জামিন বহাল থাকায় মুক্তির সব বাধা দূর হয়। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন কার্যকরের আবেদন করা হলেও ঈদুল আজহার ছুটির কারণে প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়। বুধবার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর আইভীর মুক্তি নিশ্চিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে গ্রেপ্তার হওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় জামিন পান তিনি।

ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ