ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম নিউজ

কাজিপুর ছাড়লেন ইউএনও, কর্মদক্ষতা ও মানবিকতায় রেখে গেলেন ভালোবাসা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে অন্য জেলায় যোগ দিতে যাচ্ছেন তিনি। স্বল্প সময়ে দায়িত্ব পালন করলেও সততা, সাহস, কর্মনিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।

জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা থেকে শুরু করে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন উদ্যোগও নিয়েছেন।

উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করতে দুর্গম চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার সরেজমিন পরিদর্শন করেছেন। ঠিকাদারদের কাজের ত্রুটি সংশোধন না হলে বিল পরিশোধ না করার কঠোর বার্তাও দিয়েছেন।

অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার এবং সরকারি সহায়তার চাল অনিয়মের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করতেও দেখা গেছে তাকে। দায়িত্ব পালনে গিয়ে নানা মহলের বিরোধিতার মুখোমুখি হলেও নিজের অবস্থান থেকে সরে যাননি।

এছাড়া ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডেও ছিল তার আন্তরিকতা। সম্প্রতি তার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

স্থানীয়দের মতে, কথা দিয়ে নয়—কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন এই কর্মকর্তা। তার মতো সৎ, সাহসী ও কর্মনিষ্ঠ কর্মকর্তারাই প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে পারেন।

কাজিপুর ছাড়ার সময়ে তাই স্থানীয় মানুষের প্রত্যাশা একটাই—যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানেই যেন একই নিষ্ঠা, সততা ও মানবিকতার দৃষ্টান্ত রেখে যেতে পারেন তিনি। তার আগামীর কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেছেন কাজিপুরবাসী।

বিষয় : কাজিপুর বিদায় ইউএনও

শিরোনাম নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুর ছাড়লেন ইউএনও, কর্মদক্ষতা ও মানবিকতায় রেখে গেলেন ভালোবাসা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে অন্য জেলায় যোগ দিতে যাচ্ছেন তিনি। স্বল্প সময়ে দায়িত্ব পালন করলেও সততা, সাহস, কর্মনিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।

জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা থেকে শুরু করে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন উদ্যোগও নিয়েছেন।

উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিত করতে দুর্গম চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার সরেজমিন পরিদর্শন করেছেন। ঠিকাদারদের কাজের ত্রুটি সংশোধন না হলে বিল পরিশোধ না করার কঠোর বার্তাও দিয়েছেন।

অবৈধ বালু উত্তোলন, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার এবং সরকারি সহায়তার চাল অনিয়মের বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করতেও দেখা গেছে তাকে। দায়িত্ব পালনে গিয়ে নানা মহলের বিরোধিতার মুখোমুখি হলেও নিজের অবস্থান থেকে সরে যাননি।

এছাড়া ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডেও ছিল তার আন্তরিকতা। সম্প্রতি তার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

স্থানীয়দের মতে, কথা দিয়ে নয়—কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন এই কর্মকর্তা। তার মতো সৎ, সাহসী ও কর্মনিষ্ঠ কর্মকর্তারাই প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে পারেন।

কাজিপুর ছাড়ার সময়ে তাই স্থানীয় মানুষের প্রত্যাশা একটাই—যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানেই যেন একই নিষ্ঠা, সততা ও মানবিকতার দৃষ্টান্ত রেখে যেতে পারেন তিনি। তার আগামীর কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেছেন কাজিপুরবাসী।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ