ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম নিউজ

৯৯৯- এ কল পেয়ে উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ

রাব্বি হাসান হৃদয়
রাব্বি হাসান হৃদয়
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ
ফাইল ছবি

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ৪৪ বছর বয়সী এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনটির পরবর্তী স্টপেজে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে জড়িত অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা গেছে, সোমবার রাতে কান্নাজড়িত কণ্ঠে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চলন্ত ট্রেনে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছেন। ৯৯৯-এর সদস্যরা ট্রেনটির অবস্থান শনাক্ত করে বিষয়টি পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কনস্টেবল মো. কাইফ শাহ। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য।

পুলিশের ভাষ্য, ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত কোনো টিকিট ছাড়াই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।

অভিযোগ অনুযায়ী, এরপর ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক ও আরও দুই ব্যক্তি ওই নারীকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন।

পরে ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার এবং আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবু বক্কর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।

শান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযোগের সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : সিরাজগঞ্জ ধর্ষণ ট্রেন

শিরোনাম নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ