ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম নিউজ

সাগরে বোট ডুবিতে

নিখোঁজ বিদেশী কিশোরের মরদেহ উদ্ধার

শিরোনাম ডেস্ক
শিরোনাম ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নিখোঁজ বিদেশী কিশোরের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকা সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের ম'র'দে'হ উদ্ধার হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে ম'র'দে'হ'টি ভেসে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, ম'র'দে'হ'টি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ম'র্গে আনা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় বোট ডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেছিলেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)।

তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।

বিষয়টি নিয়ে কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

বিষয় : কক্সবাজার নৌকাডুবি নিউজিল্যান্ড

শিরোনাম নিউজ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ বিদেশী কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকা সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের ম'র'দে'হ উদ্ধার হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে ম'র'দে'হ'টি ভেসে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, ম'র'দে'হ'টি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ম'র্গে আনা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় বোট ডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেছিলেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)।

তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।

বিষয়টি নিয়ে কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ