সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুলে যাওয়ার পথে বুদ্ধি প্রতিবন্ধী দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শান্ত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সৈয়দ স্পিনিং মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শান্ত উপজেলার পূর্বলক্ষ্মীখোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৬ এপ্রিল সকালে পূর্ব লক্ষ্মীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার যুবক শান্ত ভুক্তভোগী শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করে।
বুধবার সকালে তাকে গ্রেপ্তারের পর রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।