ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

সুপারস্টার শাহরুখ খানের মিমিক্রি করে আমি আলোচনায় আসি: সালমান ফারহান

সংগৃহীত ছবি

রাজশাহীর দরগা পাড়ায় জন্ম নেওয়া তরুণ শিল্পী সালমান ফারহান নিজের অনন্য প্রতিভা দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন দেশের বিনোদন অঙ্গনে। রাজশাহীর পদ্মা নদীর পাড়ে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই অভিনয়, কণ্ঠ নকল এবং মঞ্চ পরিবেশনায় আগ্রহী ছিলেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং একই কলেজে অনার্স শেষ  করেন।  তবে পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

রাজশাহীর রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সালমান ফারহান। এরপর একে একে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভয়েস আর্টিস্ট, উপস্থাপক, মিমিক্রি শিল্পী, র‍্যাপার ও ড্যান্সার হিসেবে। তার সবচেয়ে বড় বিশেষত্ব হলো বিভিন্ন দেশি-বিদেশি তারকার কণ্ঠ ও বলার ধরন নিখুঁতভাবে অনুকরণ করার দক্ষতা।

বিশেষ করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মিমিক্রি করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। সময় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান "সময়ের গল্প"-এ তার পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায় এবং দেশজুড়ে পরিচিতি এনে দেয়।

শুধু মিমিক্রিই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ফানি কনটেন্ট তৈরি করেন সালমান ফারহান।

পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্য ধারাভাষ্যও দিয়ে থাকেন, যেখানে তার কণ্ঠের বৈচিত্র্য ও উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

নিজের স্বপ্ন সম্পর্কে সালমান ফারহান বলেন, "আমি দেশের সেরা উপস্থাপক হওয়ার পাশাপাশি একজন আন্তর্জাতিক মানের শিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।"

অদম্য পরিশ্রম, বহুমুখী প্রতিভা এবং সৃজনশীলতার সমন্বয়ে তরুণ এই শিল্পী ইতোমধ্যেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে তার প্রতিভার স্বীকৃতি মিলবে—এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

সুপারস্টার শাহরুখ খানের মিমিক্রি করে আমি আলোচনায় আসি: সালমান ফারহান

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ