ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জের বাহুকায়

তীররক্ষা বাঁধের ৩০ মিটার ধস, শুরু হচ্ছে জরুরি প্রতিরোধ কাজ

ছবিঃ সংগৃহীত

যমুনা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা এলাকায় নদী তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ‘পণ্ডিতের ভিটা’ নামক স্থানে এ ধসের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে যমুনা নদীর পানি ওঠানামার পাশাপাশি নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে তীররক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ করে ধসে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বসতবাড়ি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী শাকিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে যমুনা নদীর পানি বৃদ্ধি ও স্রোতের চাপের কারণে বাহুকা এলাকার তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, বর্তমানে ভাঙন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঝুঁকি বিবেচনায় ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (২১ জুন) সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হবে। পাশাপাশি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভাঙন আরও বিস্তৃত হয়ে জনবসতি ও ফসলি জমির ক্ষতির কারণ না হয়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম যমুনা নদীভাঙন

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

তীররক্ষা বাঁধের ৩০ মিটার ধস, শুরু হচ্ছে জরুরি প্রতিরোধ কাজ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

যমুনা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা এলাকায় নদী তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ‘পণ্ডিতের ভিটা’ নামক স্থানে এ ধসের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে যমুনা নদীর পানি ওঠানামার পাশাপাশি নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে তীররক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ করে ধসে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বসতবাড়ি বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী শাকিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে যমুনা নদীর পানি বৃদ্ধি ও স্রোতের চাপের কারণে বাহুকা এলাকার তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, বর্তমানে ভাঙন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ঝুঁকি বিবেচনায় ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (২১ জুন) সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হবে। পাশাপাশি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভাঙন আরও বিস্তৃত হয়ে জনবসতি ও ফসলি জমির ক্ষতির কারণ না হয়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ