ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জের কাজিপুরে

মদের বোতল হাতে ছাত্রদল নেতা! ভাইরাল ছবিকে ঘিরে তোলপাড়

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আসার সরকারের মদের বোতল হাতে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আসার সরকারের মতো দেখতে এক যুবক হাতে কেরু ব্র্যান্ডের ‘ফাইন ব্র্যান্ডি’ লেখা একটি মদের বোতল ধরে আছেন এবং অপর হাতে গ্লাস নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

তবে আসার সরকারের দাবি, ছবিটি তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। তিনি বলেন, “আমি আসন্ন সোনামুখী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। কিছুদিন ধরে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপও রয়েছে। এরই ধারাবাহিকতায় আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ছবি তৈরি ও প্রচার করা হয়েছে।”

এদিকে ছবিটির সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হলে বিভিন্ন এআই বিশ্লেষণ টুল ও ফ্যাক্ট-চেকিং অ্যাপের মাধ্যমে ছবিটি যাচাইয়ের চেষ্টা করা হয়। প্রাথমিক বিশ্লেষণে ছবিটিতে এআই-নির্মিত ছবির সাধারণ কিছু ত্রুটি বা বিকৃতির স্পষ্ট উপস্থিতি পাওয়া যায়নি। বরং ছবিটি বাস্তব ফটোগ্রাফ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মত দিয়েছে কয়েকটি বিশ্লেষণ টুল। তবে শুধুমাত্র একটি ছবি দেখে সেটি শতভাগ নিশ্চিতভাবে এআই বা বাস্তব বলে ঘোষণা করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন।

আসার সরকার সোনামুখী ইউনিয়নের জয়নাল হাজারির ছেলে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে পরিচিত। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষের একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

বিষয় : বিএনপি রাজনীতি শিরোনাম

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

মদের বোতল হাতে ছাত্রদল নেতা! ভাইরাল ছবিকে ঘিরে তোলপাড়

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ