ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

একই রাতে ৬ এলাকায় আগুন, নাশকতার শঙ্কায় সিরাজগঞ্জ

এআই নির্মিত ছবি

সিরাজগঞ্জের কাজিপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে স্তুপ করে রাখা খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে কাজিপুর উপজেলার সীমান্তবাজার, আলমপুর, বেড়িপোটল এবং সদর উপজেলার পিপুলবাড়িয়া, শালুয়াভিটা ও ছোনগাছা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে একের পর এক খড়ের পালায় আগুন জ্বলে উঠতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বেশ কয়েকটি খড়ের পালা সম্পূর্ণ পুড়ে যায়।

একই রাতে ভিন্ন ভিন্ন এলাকায় একই ধরনের ঘটনা ঘটায় নানা প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা। কেউ কেউ এটিকে রাজনৈতিক নাশকতার অংশ হতে পারে বলেও আশঙ্কা করছেন।

ক্ষতিগ্রস্তদের একজন বলেন, ‘যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাতে পাশের বৈদ্যুতিক লাইনের কারণে যেকোনো সময় বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়তে পারত। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রাণহানিও হতে পারত।’

এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, একই রাতে একাধিক স্থানে এ ধরনের অগ্নিকাণ্ড উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম অগ্নিকাণ্ড

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

একই রাতে ৬ এলাকায় আগুন, নাশকতার শঙ্কায় সিরাজগঞ্জ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কাজিপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে স্তুপ করে রাখা খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে কাজিপুর উপজেলার সীমান্তবাজার, আলমপুর, বেড়িপোটল এবং সদর উপজেলার পিপুলবাড়িয়া, শালুয়াভিটা ও ছোনগাছা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে একের পর এক খড়ের পালায় আগুন জ্বলে উঠতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বেশ কয়েকটি খড়ের পালা সম্পূর্ণ পুড়ে যায়।

একই রাতে ভিন্ন ভিন্ন এলাকায় একই ধরনের ঘটনা ঘটায় নানা প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা। কেউ কেউ এটিকে রাজনৈতিক নাশকতার অংশ হতে পারে বলেও আশঙ্কা করছেন।

ক্ষতিগ্রস্তদের একজন বলেন, ‘যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাতে পাশের বৈদ্যুতিক লাইনের কারণে যেকোনো সময় বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়তে পারত। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রাণহানিও হতে পারত।’

এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, একই রাতে একাধিক স্থানে এ ধরনের অগ্নিকাণ্ড উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ