ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউন সহ একাধিক বাসাবাড়ি পুড়ে ছাই
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দৈনিক সমকাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয় সহ একটি প্লাস্টিক পণ্যের গোডাউন ও বেশ কয়েকটি বাসাবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মৃত সম্বু মালের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। ওই বাড়িতে মেসার্স মাবিয়া ট্রেডার্স নামে আরএফএল পণ্যের ডিলার গোডাউন ভাড়া নিয়ে ব্যবসা করতেন প্রোপাইটার মো. রফিকুল ইসলাম।আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। এতে গোডাউনের পাশে থাকা দৈনিক সমকাল পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি এম আতিকুল ইসলাম বুলবুলের কার্যালয়, আরও কয়েকটি ব্যক্তিগত অফিস ও বাসাবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মনজুরুল আলম বলেন, "আমরা সংবাদ পেয়ে দ্রুতই ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।