ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জের ছোনগাছায়

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, মূল আসামী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো এবং সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে কলেজছাত্র শাকিল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার মূল আসামি রাকিবকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

পুলিশ জানায়, গত ২৮ মে ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চামেলী মোড় এলাকায় পূর্ববিরোধের জেরে শাকিলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্তে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে নিহত শাকিল ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়। এছাড়া হত্যাকাণ্ডের তিন থেকে চার দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে অপর দুই আসামি শাকিল (২৪) ও সাব্বিরের (২৬) সঙ্গে ঝগড়ার সময় রাকিব ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনাগুলোর ধারাবাহিকতায় ঈদের দিন হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর নিহত শাকিলের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে ২৯ মে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে মূল আসামি রাকিবকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, মূল আসামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ