বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)–এ নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ মেসেজ পাঠানোর অভিযোগে আলী আজম সাবির নামে এনসিপির এক নেতাকে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে ক্ষুব্ধ নারী প্রশিক্ষণার্থীরা তাকে একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। এ সময় তিনি নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান। ঘটনার সত্যতা নিশ্চিত করে টিটিসির প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, সাবির লিখিতভাবে দোষ স্বীকার করেছেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপি তাকে দলীয় সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।