ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

সীমান্তবাজার ও পিপুলবাড়িয়ায়

সড়ক দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

এআই নির্মিত ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্তবাজার ও পিপুলবাড়িয়া এলাকায় প্রধান সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জনসাধারণের দুর্ভোগও চরমে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, ফুটপাত দখল তো আগেই ছিল, এখন অনেক ব্যবসায়ী তাদের দোকান ও পণ্যসামগ্রী সরাসরি প্রধান সড়কের ওপর পর্যন্ত ছড়িয়ে দিচ্ছেন। কোথাও কোথাও সড়কের মাঝামাঝি অংশ পর্যন্ত মালামাল রাখা হচ্ছে। ফলে ভারী যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা ও সাধারণ পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাজার এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের একাংশ ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় প্রায়ই যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এভাবে সড়ক দখল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জনস্বার্থে দ্রুত সড়ক দখলমুক্ত করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়ক দখল করে ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলার সীমান্তবাজার ও পিপুলবাড়িয়া এলাকায় প্রধান সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। জনসাধারণের দুর্ভোগও চরমে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, ফুটপাত দখল তো আগেই ছিল, এখন অনেক ব্যবসায়ী তাদের দোকান ও পণ্যসামগ্রী সরাসরি প্রধান সড়কের ওপর পর্যন্ত ছড়িয়ে দিচ্ছেন। কোথাও কোথাও সড়কের মাঝামাঝি অংশ পর্যন্ত মালামাল রাখা হচ্ছে। ফলে ভারী যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা ও সাধারণ পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাজার এলাকায় প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের একাংশ ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় প্রায়ই যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এভাবে সড়ক দখল অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জনস্বার্থে দ্রুত সড়ক দখলমুক্ত করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ