ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

শিরোনাম নিউজে সংবাদ প্রকাশ

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫ সিএনজি চালককে জরিমানা

ছবিঃ শিরোনাম নিউজ

সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের একদিনের মাথায় মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ও যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল “সন্ধ্যা ৭টার পরই ‘ভাড়া আতঙ্ক’! ৮০ টাকার পথ ১৫০ টাকায়” শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে সন্ধ্যার পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে সাধারণ যাত্রীদের ভোগান্তি ও ক্ষোভের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এর পরদিনই পরিচালিত অভিযানে বিভিন্ন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচ চালককে জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত আদায় করা টাকা সংশ্লিষ্ট যাত্রীদের ফেরত দেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানের খবরে সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে পরিবহন খাতে অনিয়ম অনেকটাই কমে আসবে।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫ সিএনজি চালককে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের একদিনের মাথায় মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে পাঁচজন সিএনজিচালিত অটোরিকশা চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সয়দাবাদ ও যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল “সন্ধ্যা ৭টার পরই ‘ভাড়া আতঙ্ক’! ৮০ টাকার পথ ১৫০ টাকায়” শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে সন্ধ্যার পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে সাধারণ যাত্রীদের ভোগান্তি ও ক্ষোভের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এর পরদিনই পরিচালিত অভিযানে বিভিন্ন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচ চালককে জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত আদায় করা টাকা সংশ্লিষ্ট যাত্রীদের ফেরত দেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানের খবরে সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে পরিবহন খাতে অনিয়ম অনেকটাই কমে আসবে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ