ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

দিনাজপুরের খানসামায়

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

ছবিঃ শিরোনাম নিউজ

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই আপন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) সকালে তারা নিখোঁজ হন। পরে একই দিন বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আত্রাই নদীর কালীরবাজার ঘাট এলাকায় গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে বুধবার বিকেলে কালীরবাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

নিহতরা সম্পর্কে আপন ভাই বলে জানা গেছে। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বিষয় : দিনাজপুর আত্রাই খানসামা

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই আপন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) সকালে তারা নিখোঁজ হন। পরে একই দিন বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার আত্রাই নদীর কালীরবাজার ঘাট এলাকায় গোসল করতে নামেন দুই ভাই। একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে বুধবার বিকেলে কালীরবাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

নিহতরা সম্পর্কে আপন ভাই বলে জানা গেছে। তাদের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ