ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

মেলার সার্কাসে পারফর্ম করতে এসে

গ্রামীন বাজার থেকে কাঁঠাল কিনলেন চিত্রনায়িকা নাসরিন

ছবিঃ হাট থেকে কাঁঠাল কিনছেন চিত্রনায়িকা নাসরিন

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী একডালা মাদার মেলায় এবার দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাসরিন অনুষ্ঠিত সার্কাস ও জাদু প্রদর্শনীতে অংশ নিতে এসে তিনি স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং গ্রামীণ বাজারে ঘুরে কাঁঠাল কিনতে দেখা যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, একডালা মাদার মেলাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বসেছে সার্কাস ও জাদু খেলার আয়োজন। দর্শকদের আকৃষ্ট করতে আয়োজকরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় শিল্পীদেরও নিয়ে আসছেন। এরই অংশ হিসেবে মেলায় পারফর্ম করতে এসেছেন চিত্রনায়িকা নাসরিন।

বুধবার বিকেলে সার্কাস প্যান্ডেল থেকে বের হয়ে তিনি আশপাশের বাজার এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় একটি দোকান থেকে কাঁঠাল কিনতে দেখা যায় তাকে। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে উৎসুক জনতা তার সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, চিত্রনায়িকা নাসরিনকে বাজারে দেখে অনেকেই ভিড় করেন। তবে তিনি স্বাভাবিকভাবেই সবার সঙ্গে কথা বলেন এবং স্থানীয় ফল কিনে আনন্দ প্রকাশ করেন।

এদিকে মেলায় তার উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের আশা, তার অংশগ্রহণে মেলায় দর্শক সমাগম আরও বৃদ্ধি পাবে।

বিষয় : বিনোদন সিরাজগঞ্জ নাসরিন নায়িকা

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রামীন বাজার থেকে কাঁঠাল কিনলেন চিত্রনায়িকা নাসরিন

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী একডালা মাদার মেলায় এবার দর্শকদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাসরিন অনুষ্ঠিত সার্কাস ও জাদু প্রদর্শনীতে অংশ নিতে এসে তিনি স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং গ্রামীণ বাজারে ঘুরে কাঁঠাল কিনতে দেখা যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, একডালা মাদার মেলাকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বসেছে সার্কাস ও জাদু খেলার আয়োজন। দর্শকদের আকৃষ্ট করতে আয়োজকরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় শিল্পীদেরও নিয়ে আসছেন। এরই অংশ হিসেবে মেলায় পারফর্ম করতে এসেছেন চিত্রনায়িকা নাসরিন।

বুধবার বিকেলে সার্কাস প্যান্ডেল থেকে বের হয়ে তিনি আশপাশের বাজার এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় একটি দোকান থেকে কাঁঠাল কিনতে দেখা যায় তাকে। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে উৎসুক জনতা তার সঙ্গে ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, চিত্রনায়িকা নাসরিনকে বাজারে দেখে অনেকেই ভিড় করেন। তবে তিনি স্বাভাবিকভাবেই সবার সঙ্গে কথা বলেন এবং স্থানীয় ফল কিনে আনন্দ প্রকাশ করেন।

এদিকে মেলায় তার উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের আশা, তার অংশগ্রহণে মেলায় দর্শক সমাগম আরও বৃদ্ধি পাবে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ