ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে

ভিক্ষুককে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আটককৃত খোকন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৮০ বছর বয়সী এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎শনিবার সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

‎জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন।

‎ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, ঘটনার পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

‎শনিবার বিকেলে অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।

‎করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিষয় : কিশোরগঞ্জ #গ্রেপ্তার #আইন

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিক্ষুককে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৮০ বছর বয়সী এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খোকন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎শনিবার সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

‎জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন।

‎ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, ঘটনার পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

‎শনিবার বিকেলে অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।

‎করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ