ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জের সদর ও কাজিপুরে

আকস্মিক ঝড়ে গাছ উপড়ে সড়কে, যান চলাচলে বিঘ্ন

ছবিঃ শিরোনাম নিউজ

সিরাজগঞ্জে আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যার পর জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের কারণে সিরাজগঞ্জ সদর, কাজিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। বিশেষ করে কাজিপুর ও সদর উপজেলার কয়েকটি আঞ্চলিক এবং গুরুত্বপূর্ণ সড়কের ওপর গাছ পড়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। কোথাও কোথাও সড়কের একাংশ বন্ধ হয়ে যাওয়ায় যানজটেরও সৃষ্টি হয়েছে।

পথচারী ও যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে অনেকেই কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু আকস্মিক ঝড় ও সড়কে গাছ পড়ে যাওয়ার কারণে তাদের যাত্রাপথে বিঘ্ন ঘটে। বিভিন্ন স্থানে যানবাহন আটকে পড়ায় গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের সময় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঝড়ের পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে। 

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে।

বিষয় : সিরাজগঞ্জ ঝড় আবহাওয়া

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আকস্মিক ঝড়ে গাছ উপড়ে সড়কে, যান চলাচলে বিঘ্ন

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জে আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে গাছপালা উপড়ে পড়ে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যার পর জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে গাছ পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের কারণে সিরাজগঞ্জ সদর, কাজিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। বিশেষ করে কাজিপুর ও সদর উপজেলার কয়েকটি আঞ্চলিক এবং গুরুত্বপূর্ণ সড়কের ওপর গাছ পড়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। কোথাও কোথাও সড়কের একাংশ বন্ধ হয়ে যাওয়ায় যানজটেরও সৃষ্টি হয়েছে।

পথচারী ও যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে অনেকেই কর্মস্থলে ফিরছিলেন। কিন্তু আকস্মিক ঝড় ও সড়কে গাছ পড়ে যাওয়ার কারণে তাদের যাত্রাপথে বিঘ্ন ঘটে। বিভিন্ন স্থানে যানবাহন আটকে পড়ায় গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের সময় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঝড়ের পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা সড়কে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে। 

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ