ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক

যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে ১৫ জন আহত

সংগৃহীত ছবি

যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যমুনা সেতু মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে ১৫ জন আহত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ