ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

বর্ণাঢ্য আয়োজনে

সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশন ১৪ বছরের সফল পথচলা অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (২১ জুন) বেলা ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদের সেখ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, ফজল-এ-খোদা লিটন, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি হীরক গুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, অর্থ সম্পাদক নয়াদিগন্তের রিপোর্টার নূরুল ইসলাম রইসী, বর্ণিক বার্তার রিপোর্টার অশোক ব্যানার্জী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুণ্ডু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাত্তর টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু। 

আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, একাত্তর টেলিভিশন দেশের মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে একাত্তর টেলিভিশন ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

আলোচনা শেষে অতিথিরা একাত্তর টিভির প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ প্রশসান, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও শিক্ষাবিদগণ এবং প্রতিষ্ঠানের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। পরে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৪ পাউন্ডের কেক কর্তনের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম একাত্তর টেলিভিশন

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ