ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

অপেক্ষার অবসান, স্কটল্যান্ড ম্যাচেই মাঠে নামছেন নেইমার

ছবিঃ সংগৃহীত

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য এলো আরও বড় সুখবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে দলে পাওয়া যাবে।

চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে এখন ফেরার জন্য প্রস্তুত তিনি। আনচেলত্তির ভাষ্য, নেইমার খুব দ্রুতই দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেবেন এবং স্কটল্যান্ড ম্যাচে খেলার মতো অবস্থায় থাকবেন।

নেইমারের ফেরার খবরে উজ্জীবিত ব্রাজিল শিবির। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র চার ম্যাচ খেলেই তিনি করেছেন ২ গোল এবং করিয়েছেন আরও ৩ গোল। তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। তাই গ্রুপসেরা হয়ে পরের পর্বে উঠতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচেই নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

বিষয় : শিরোনাম নেইমার ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ২০২৬

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

অপেক্ষার অবসান, স্কটল্যান্ড ম্যাচেই মাঠে নামছেন নেইমার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য এলো আরও বড় সুখবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে দলে পাওয়া যাবে।

চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে এখন ফেরার জন্য প্রস্তুত তিনি। আনচেলত্তির ভাষ্য, নেইমার খুব দ্রুতই দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেবেন এবং স্কটল্যান্ড ম্যাচে খেলার মতো অবস্থায় থাকবেন।

নেইমারের ফেরার খবরে উজ্জীবিত ব্রাজিল শিবির। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র চার ম্যাচ খেলেই তিনি করেছেন ২ গোল এবং করিয়েছেন আরও ৩ গোল। তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। তাই গ্রুপসেরা হয়ে পরের পর্বে উঠতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ম্যাচেই নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ