ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

হালকা বাতাসেই বিদ্যুৎ বিভ্রাট

কাজিপুরজুড়ে বাড়ছে জনদুর্ভোগ

কাজিপুরজুড়ে বাড়ছে জনদুর্ভোগ
এআই নির্মিত ছবি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সামান্য বাতাস কিংবা হালকা বৈরী আবহাওয়াতেই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠেছে। উপজেলার চালিতাডাঙ্গা, সোনামুখী, মাইজবাড়ি ও কাজিপুর সদর ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সমস্যা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঝড়-বৃষ্টি তো দূরের কথা, হালকা বাতাস হলেই অনেক এলাকায় টানা ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে গরমের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের দৈনন্দিন কাজকর্মেও বিঘ্ন ঘটছে।

চালিতাডাঙ্গা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।

সেবাগ্রহীতারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত আসছে ভিডিও প্রতিবেদনে...

বিষয় : সিরাজগঞ্জ বিদ্যুৎ ভোগান্তি

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাজিপুরজুড়ে বাড়ছে জনদুর্ভোগ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সামান্য বাতাস কিংবা হালকা বৈরী আবহাওয়াতেই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠেছে। উপজেলার চালিতাডাঙ্গা, সোনামুখী, মাইজবাড়ি ও কাজিপুর সদর ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সমস্যা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঝড়-বৃষ্টি তো দূরের কথা, হালকা বাতাস হলেই অনেক এলাকায় টানা ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে গরমের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের দৈনন্দিন কাজকর্মেও বিঘ্ন ঘটছে।

চালিতাডাঙ্গা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। এছাড়া বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।

সেবাগ্রহীতারা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে।

এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিস্তারিত আসছে ভিডিও প্রতিবেদনে...

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ