ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

নড়াইলে

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রী ও

সংগৃহীত ছবি

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের জাহানারা বেগম এবং অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন। এর আগে ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার স্বামী ইসমাইল মোল্যার মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে স্বজনরা যশোরে ফিরছিলেন।

দুর্ঘটনায় নিহত দম্পতির ছেলে এসআই আবু তাহের মোল্যাসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অ্যাম্বুলেন্সচালককে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : নড়াইল দুর্ঘটনা

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রী ও

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের জাহানারা বেগম এবং অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন। এর আগে ঢাকা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার স্বামী ইসমাইল মোল্যার মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে স্বজনরা যশোরে ফিরছিলেন।

দুর্ঘটনায় নিহত দম্পতির ছেলে এসআই আবু তাহের মোল্যাসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অ্যাম্বুলেন্সচালককে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ