ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই অভিযান

নওগাঁয় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁয় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ছবিঃ শিরোনাম নিউজ

নওগাঁয় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে মামলা দায়েরের মাত্র ৯ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (নাম) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার স্বরসতীপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৫ সূত্র জানায়, ভুক্তভোগী একজন মানসিক প্রতিবন্ধী নারী। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে র‍্যাব।

তদন্ত কর্মকর্তার অনুরোধ এবং গোপন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, নারী ও শিশু নির্যাতন, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এদিকে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনতে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : শিরোনাম নওগাঁ র‍্যাব

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

নওগাঁয় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

নওগাঁয় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে মামলা দায়েরের মাত্র ৯ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (নাম) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার স্বরসতীপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-৫ সূত্র জানায়, ভুক্তভোগী একজন মানসিক প্রতিবন্ধী নারী। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে র‍্যাব।

তদন্ত কর্মকর্তার অনুরোধ এবং গোপন তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, নারী ও শিশু নির্যাতন, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এদিকে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনতে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ