ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জের তাড়াশে

আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

আটককৃত আওয়ামীলীগ নেতা

সিরাজগঞ্জের তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবুল শেখ বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় আসামি।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় এজাহারভূক্ত আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে।

সেই সঙ্গে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। 

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

অভিযোগ অস্বীকার করে বাবুল শেখ জানান, এ বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তা মোকাবিলা করতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম আওয়ামীলীগ তাড়াশ

শিরোনাম নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের তাড়াশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক চেয়ারম্যান বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবুল শেখ বিএনপির সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও হত্যাচেষ্টা মামলায় আসামি।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় এজাহারভূক্ত আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে।

সেই সঙ্গে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। 

এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

অভিযোগ অস্বীকার করে বাবুল শেখ জানান, এ বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে তার জনপ্রিয়তা মোকাবিলা করতে না পেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ