ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

ভোলা সদরে

এক স্বপ্নে তোলপাড় পুরো গ্রাম, ১৮ দিন পর খুলে ফেলা হলো তরুণীর কবর

ছবি সংগৃহীত

ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খুঁড়ে ফেলার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

চর রমেশ গ্রামের মরিয়ম (২০) কয়েক বছর আগে চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করতেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে ঈদের দিন ভোরে তাঁর মৃত্যু হয়। ওই দিনই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফনের প্রায় ১৫ দিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, মরিয়মের কবর থেকে নাকি অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। একই সঙ্গে তাঁর পরিবারের দুই সদস্য স্বপ্নে তাঁকে জীবিত দেখার দাবি করেন এবং কবর থেকে তুলে আনার কথা জানান। এরপর থেকেই কবরটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে থাকে।

পরিবার স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করলে তাঁরা বিষয়টিকে ভিত্তিহীন ও অবাস্তব বলে জানিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। তবে সেই পরামর্শ উপেক্ষা করে গতকাল মঙ্গলবার বিকেলে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মরিয়মের কবর খুঁড়ে ফেলা হয়।

স্থানীয়দের দাবি, কবর খোলার পর মরদেহের স্বাভাবিক অবস্থা দেখে পরিবারের সন্দেহ ও বিভ্রান্তি কেটে যায়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি জানান, কবর খোঁড়ার বিষয়টি আগে থেকে তাদের জানা ছিল না। তবে পরিবার আগে সুগন্ধি বের হওয়ার দাবি নিয়ে থানায় এসেছিল এবং তখন তাদের আদালতের অনুমতি ছাড়া কবর খোঁড়া আইনসম্মত নয় বলে জানানো হয়েছিল।

এ ঘটনাকে ঘিরে এলাকায় এখনো আলোচনা, কৌতূহল ও নানা ধরনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

বিষয় : শিরোনাম ভোলা কবর

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

এক স্বপ্নে তোলপাড় পুরো গ্রাম, ১৮ দিন পর খুলে ফেলা হলো তরুণীর কবর

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খুঁড়ে ফেলার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

চর রমেশ গ্রামের মরিয়ম (২০) কয়েক বছর আগে চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করতেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে ঈদের দিন ভোরে তাঁর মৃত্যু হয়। ওই দিনই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফনের প্রায় ১৫ দিন পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, মরিয়মের কবর থেকে নাকি অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। একই সঙ্গে তাঁর পরিবারের দুই সদস্য স্বপ্নে তাঁকে জীবিত দেখার দাবি করেন এবং কবর থেকে তুলে আনার কথা জানান। এরপর থেকেই কবরটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করতে থাকে।

পরিবার স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করলে তাঁরা বিষয়টিকে ভিত্তিহীন ও অবাস্তব বলে জানিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। তবে সেই পরামর্শ উপেক্ষা করে গতকাল মঙ্গলবার বিকেলে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মরিয়মের কবর খুঁড়ে ফেলা হয়।

স্থানীয়দের দাবি, কবর খোলার পর মরদেহের স্বাভাবিক অবস্থা দেখে পরিবারের সন্দেহ ও বিভ্রান্তি কেটে যায়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি জানান, কবর খোঁড়ার বিষয়টি আগে থেকে তাদের জানা ছিল না। তবে পরিবার আগে সুগন্ধি বের হওয়ার দাবি নিয়ে থানায় এসেছিল এবং তখন তাদের আদালতের অনুমতি ছাড়া কবর খোঁড়া আইনসম্মত নয় বলে জানানো হয়েছিল।

এ ঘটনাকে ঘিরে এলাকায় এখনো আলোচনা, কৌতূহল ও নানা ধরনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ