ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

ছবিঃ শিরোনাম নিউজ

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় ওই মিছিলের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফেনী সদর উপজেলা পর্যায়ের ব্যানারে মুখে মাস্ক পরা আনুমানিক ১৫ থেকে ২০ জন তরুণ ওই মিছিলে অংশ নেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন এলাকার প্ল্যাটফর্ম পর্যন্ত গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান ও আওয়ামী লীগ এবং দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন বক্তব্যসূচক স্লোগান দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দুপুরের পর মিছিলটির একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তীতে বিকেলে পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও সম্পৃক্ততা যাচাইয়ের কাজ চলছে। আটক ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : রাজনীতি আওয়ামীলীগ ফেনী

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় ওই মিছিলের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফেনী সদর উপজেলা পর্যায়ের ব্যানারে মুখে মাস্ক পরা আনুমানিক ১৫ থেকে ২০ জন তরুণ ওই মিছিলে অংশ নেন। মিছিলটি স্টেশন রোড থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন এলাকার প্ল্যাটফর্ম পর্যন্ত গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান ও আওয়ামী লীগ এবং দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন বক্তব্যসূচক স্লোগান দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

দুপুরের পর মিছিলটির একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তীতে বিকেলে পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও সম্পৃক্ততা যাচাইয়ের কাজ চলছে। আটক ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ