ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

সিরাজগঞ্জে

বিয়ের চেয়ে দ্রুত ভাঙছে সংসার! দিনে গড়ে ১৫ তালাক

এআই নির্মিত ছবি

সকালে বিয়ের কাবিন, বিকেলে বিচ্ছেদের আবেদন—সিরাজগঞ্জে যেন ক্রমেই সাধারণ হয়ে উঠছে এমন ঘটনা। জেলার পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫টি সংসার ভেঙে যাচ্ছে। অর্থাৎ প্রায় প্রতি দুই ঘণ্টায় একটি পরিবার বিচ্ছেদের পথে হাঁটছে।

বেকারত্ব, অনলাইন জুয়া, বিয়ে বহির্ভূত সম্পর্ক, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অস্থিরতা এবং সহনশীলতার অভাবকে এই উদ্বেগজনক পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেলা রেজিস্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলায় ১৪ হাজার ১৯৭টি বিয়ে নিবন্ধিত হলেও একই সময়ে তালাক হয়েছে ৫ হাজার ৩৩৩টি। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৯টি বিয়ের বিপরীতে ১৫টি তালাক হয়েছে।

২০২৫ সালেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ওই বছর ১৩ হাজার ৩১৭টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে ৪ হাজার ৮০৩টি। হিসাব বলছে, মোট বিয়ের প্রায় ৩৬ শতাংশের সমপরিমাণ তালাক নিবন্ধিত হয়েছে, যা সামাজিকভাবে গভীর উদ্বেগের ইঙ্গিত বহন করে।

জেলার মধ্যে সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ ঘটেছে রায়গঞ্জ উপজেলায়। সেখানে ২০২৫ সালে ৮৪৯টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে ৫৬১টি। অর্থাৎ প্রতি ১০০টি বিয়ের বিপরীতে প্রায় ৬৬টি তালাকের ঘটনা ঘটেছে।

বিষয় : সিরাজগঞ্জ শিরোনাম তালাক বিয়ে

শিরোনাম নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

বিয়ের চেয়ে দ্রুত ভাঙছে সংসার! দিনে গড়ে ১৫ তালাক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সকালে বিয়ের কাবিন, বিকেলে বিচ্ছেদের আবেদন—সিরাজগঞ্জে যেন ক্রমেই সাধারণ হয়ে উঠছে এমন ঘটনা। জেলার পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৫টি সংসার ভেঙে যাচ্ছে। অর্থাৎ প্রায় প্রতি দুই ঘণ্টায় একটি পরিবার বিচ্ছেদের পথে হাঁটছে।

বেকারত্ব, অনলাইন জুয়া, বিয়ে বহির্ভূত সম্পর্ক, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অস্থিরতা এবং সহনশীলতার অভাবকে এই উদ্বেগজনক পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেলা রেজিস্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলায় ১৪ হাজার ১৯৭টি বিয়ে নিবন্ধিত হলেও একই সময়ে তালাক হয়েছে ৫ হাজার ৩৩৩টি। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৯টি বিয়ের বিপরীতে ১৫টি তালাক হয়েছে।

২০২৫ সালেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ওই বছর ১৩ হাজার ৩১৭টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে ৪ হাজার ৮০৩টি। হিসাব বলছে, মোট বিয়ের প্রায় ৩৬ শতাংশের সমপরিমাণ তালাক নিবন্ধিত হয়েছে, যা সামাজিকভাবে গভীর উদ্বেগের ইঙ্গিত বহন করে।

জেলার মধ্যে সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ ঘটেছে রায়গঞ্জ উপজেলায়। সেখানে ২০২৫ সালে ৮৪৯টি বিয়ের বিপরীতে তালাক হয়েছে ৫৬১টি। অর্থাৎ প্রতি ১০০টি বিয়ের বিপরীতে প্রায় ৬৬টি তালাকের ঘটনা ঘটেছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ