ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে

ফেসবুক আইডি হ্যাকের বিরোধ, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ছবিঃ শিরোনাম নিউজ

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগান বাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৩৩) ওই এলাকার বাসিন্দা ইলিয়াস কম্পানির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাফরকে (৪০) আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি হ্যাক করা নিয়ে নিহতের বড় ভাই জাফরের সঙ্গে স্থানীয় শাহজাহানের মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় জয়নাল এগিয়ে আসলে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেসবুক আইডি হ্যাকের বিরোধ, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাগান বাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৩৩) ওই এলাকার বাসিন্দা ইলিয়াস কম্পানির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাফরকে (৪০) আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি ফেসবুক আইডি হ্যাক করা নিয়ে নিহতের বড় ভাই জাফরের সঙ্গে স্থানীয় শাহজাহানের মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় জয়নাল এগিয়ে আসলে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ