ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে

তীব্র গরমে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে তীব্র গরম ও রোদের মধ্যে ছাগল বিক্রি করতে এসে হিটস্ট্রোকে আযরত আলী ওরফে আজাদ (৫০) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ছাগলের বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছাগল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে শিবগঞ্জ বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থান করছিলেন আযরত আলী। দীর্ঘ সময় প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সহযোগিতার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও রোদের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোমড়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তীব্র গরমে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে তীব্র গরম ও রোদের মধ্যে ছাগল বিক্রি করতে এসে হিটস্ট্রোকে আযরত আলী ওরফে আজাদ (৫০) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ছাগলের বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছাগল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে শিবগঞ্জ বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থান করছিলেন আযরত আলী। দীর্ঘ সময় প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সহযোগিতার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও রোদের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যান। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোমড়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ