ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম নিউজ

বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে সদস্য হলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজা

রাব্বি হাসান হৃদয়
রাব্বি হাসান হৃদয়
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে সদস্য হলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজা
ছবিঃ শিরোনাম নিউজ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সংসদীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের সংসদ সদস্য জননেতা সেলিম রেজা। তাঁর এ অন্তর্ভুক্তিকে এলাকার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও পর্তুগাল প্রজাতন্ত্রের অ্যাসেম্বলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ়করণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।

এই গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় পর্যায়ে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজাকে এ গ্রুপের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাজিপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সেলিম রেজার এ অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।

সিরাজগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা, সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সেলিম রেজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিষয় : বিএনপি বাংলাদেশ এমপি পর্তুগাল

শিরোনাম নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে সদস্য হলেন সিরাজগঞ্জ-১ আসনের এমপি সেলিম রেজা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সংসদীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত বাংলাদেশ–পর্তুগাল সংসদীয় মৈত্রী গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনের সংসদ সদস্য জননেতা সেলিম রেজা। তাঁর এ অন্তর্ভুক্তিকে এলাকার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও পর্তুগাল প্রজাতন্ত্রের অ্যাসেম্বলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক বন্ধুত্ব সুদৃঢ়করণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।

এই গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় পর্যায়ে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজাকে এ গ্রুপের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাজিপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সেলিম রেজার এ অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।

সিরাজগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা, সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সেলিম রেজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শিরোনাম নিউজ

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ