ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায়

অভিনেতা জাহের আলভী কারাগারে

অভিনেতা জাহের আলভী কারাগারে
সংগৃহীত ছবি

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন এই অভিনেতা। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। তার পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ে নিয়ে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার কারণেই তাকে হয়রানি করতে মামলাটি করা হয়েছে। এছাড়া এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও উল্লেখ করা হয়নি বলে দাবি করা হয়। আবেদনে আরও বলা হয়, মামলাটি দায়েরের সময় তিনি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

বিষয় : বিনোদন শিরোনাম আলভী কারাগার

শিরোনাম নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

অভিনেতা জাহের আলভী কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ব্যবস্থাপনা পরিচালকঃ মহসীন রেজা বিপ্লব
সম্পাদকঃ আব্দুস সামাদ সায়েম
প্রকাশকঃ রাব্বি হাসান হৃদয়

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত শিরোনাম নিউজ