অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার পরিচালিত অভিযানে বাজারের আকবরিয়া সুইটস-কে ১৮ হাজার টাকা এবং বসুন্ধরা সুইটস-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করছিল। এছাড়া খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয়।অভিযানকালে ব্যবসায়ীদের খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।