ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
শিরোনাম নিউজ

শিরোনাম নিউজে প্রতিবেদন প্রকাশের ৫ ঘন্টার মধ্যেই বন্ধ হলো সোনামুখী মেলা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলায় অনুমোদনবহির্ভূত অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগে প্রকাশিত ভিডিও প্রতিবেদন প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যেই মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।মেলার নামে যাত্রাপ্যান্ডেলে অশ্লীল নৃত্য প্রদর্শন এবং তা দেখতে দর্শনার্থীদের কাছ থেকে ৬০০, ৮০০ ও ১ হাজার টাকা পর্যন্ত প্রবেশমূল্য নেওয়ার বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।এর আগে বিষয়টি নিয়ে সরেজমিন অনুসন্ধান করে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে শিরোনাম নিউজ। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পরে মেলা বন্ধ করে দেওয়া হয়।প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, মেলার অনুমোদিত কার্যক্রমের বাইরে যাত্রাপ্যান্ডেল পরিচালনা করে বিভিন্ন বয়সী নারীদের দিয়ে নৃত্য পরিবেশনের অভিযোগ। অভিযোগ রয়েছে, এসব নৃত্যে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করা হচ্ছিল। সেখানে কিশোর, যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ দর্শনার্থীদের উতিও দেখা যায়।অনুসন্ধানে আরও জানা যায়, মেলা কমিটির উদ্যোগে এসব আয়োজন পরিচালিত হচ্ছিল। এ কার্যক্রমের সঙ্গে সোনামুখী এলাকার দোলা সরকার, ফজলুর রহমানসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যদের ব্যবহার করে এ আয়োজন পরিচালনার অভিযোগও প্রতিবেদনে তুলে ধরা হয়।স্থানীয়দের মতে, দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ ঐতিহ্যবাহী মেলা ধর্মীয় ও সামাজিক উৎসবের অংশ। কিন্তু মেলার নামে অনুমোদনবহির্ভূত এমন আয়োজন ঐতিহ্য ও সামাজিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।শিরোনাম নিউজের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তবে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

শিরোনাম নিউজে প্রতিবেদন প্রকাশের ৫ ঘন্টার মধ্যেই বন্ধ হলো সোনামুখী মেলা