ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম নিউজ

বিএডিসির গোডাউন থেকে ৩২৭ টন সার গায়েব, স্টোরকিপার আটক

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে অনুমোদন ছাড়াই ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোডাউনের স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে আটক করেছে পুলিশ।সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সার গোডাউনে উপজেলা প্রশাসন ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ইসলাম গত জুলাই ও আগস্ট মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এসব সার খোলা বাজারে বিক্রির কথা স্বীকার করেছেন। গায়েব হওয়া সারের মধ্যে ২২৭ মেট্রিক টন ডিএপি এবং ১০০ দশমিক ৪৫ মেট্রিক টন এমওপি সার রয়েছে।এ ঘটনায় বিএডিসির দুই চুক্তিবদ্ধ ডিলার—বীরগঞ্জের সোহাগ হোসেন ও কাহারোলের আনসারুল ইসলামকেও আসামি করা হয়েছে। বিএডিসির সহকারী পরিচালক (সার) খুরশিদ আলম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, সরকারি সম্পদ আত্মসাতের ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএডিসির গোডাউন থেকে ৩২৭ টন সার গায়েব, স্টোরকিপার আটক