ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

শেরপুরে শিবু নামে আর্জেন্টিনার এক সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিয়েছেন। সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার এ ঘটনা ঘটে।জানা যায়, আর্জেন্টিনা সমর্থক শিবু গতরাতে সিদ্ধান্ত নেন দল বদল করে ব্রাজিলে যোগ দেবেন। পরে তাকে তার বন্ধুরা এবং ব্রাজিলের সমর্থকরা ১০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে যোগদান করান।এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।দল পরিবর্তনের কারণ জানিয়ে শিবু বলেন, আমি শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ।বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।ব্রাজিল সমর্থক আলিম বলেন, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবু ভাই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো ভালো খেলোয়াড় নেই বলে তিনি মনে করেন, তাই দলটির প্রতি তার আস্থা কমে গেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, শিবুর এই সিদ্ধান্তে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক