ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

কলেজের সহকারী অধ্যাপক নূরুল হুদা কারাগারে

সিরাজগঞ্জের সীমান্ত বাজার মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এবং সিরাজগঞ্জ লালন একাডেমির সভাপতি নূরুল হুদাকে একটি যৌতুক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৬ জুন) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার হাজিরা দিতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, নূরুল হুদার স্ত্রীর দায়ের করা যৌতুক সংক্রান্ত মামলাটি বিচারাধীন রয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত সময় অনুযায়ী চলবে।এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনগতভাবে দোষী বা নির্দোষ হিসেবে বিবেচনার সুযোগ নেই।

কলেজের সহকারী অধ্যাপক নূরুল হুদা কারাগারে