ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে পঞ্চগড়ে অর্ধদিবস কর্মশালা

ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে  “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় ভুলতথ্য, অপতথ্য, ফ্যাক্ট চেকিং, ইন্টারনেটের নিরাপদ ব্যাবহার অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় পঞ্চগড় জেলার মোট ৩০ জন অংগ্রহন করেন। প্রশিক্ষণ নিতে আসা আরমান হোসেন বলেন,ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের সুযোগ বাড়লেও এর নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে হলে সচেতনতা, নৈতিকতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।সাদিয়া আক্তার বলেন, ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি শীর্ষক একটি কর্মশালাটি আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা যা শিখলাম তা আমাদের বন্ধু, আত্মীয়-স্বজন সকলকে জানানোর চেষ্টা করব। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুশবু হাসান রনি ও আইএসডিওর কো-অর্ডিনেটর প্রদীপ চন্দ্র রায়।

ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে পঞ্চগড়ে অর্ধদিবস কর্মশালা