ঢাকা    রোববার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

হাসপাতালের মধ্যে ইয়াবা সেবনের সময় যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়।শনিবার (১৩ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাজিপুর পৌর এলাকার স্বর্ণকারপাড়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ এবং কাজিপুর থানা পুলিশের সদস্যরা।অভিযান সূত্রে জানা যায়, স্বর্ণকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়া (২৮) নামে এক যুবককে গাঁজা সেবনের সময় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি গাঁজার পুরিয়া ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পৃথক অভিযানে রাব্বি (২৬) নামে আরেক যুবককে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাসপাতালের মধ্যে ইয়াবা সেবনের সময় যুবক গ্রেপ্তার