ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

মাদক কারবারীকে আটকের পর মারপিট করে সতর্ক করল স্থানীয় যুবসমাজ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের মুজিবপাড়া এলাকায় বিপ্লব হোসেন নামে মাদক কারবারীকে আটক করে মারপিট করেছে স্থানীয় যুবসমাজ। মঙ্গলবার (২৩ জুন) রাতে এ ঘটনা ঘটে।আটক বিপ্লব হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসার অভিযোগে স্থানীয় যুবকরা তাকে আটক করেন। পরে তাকে মারপিট করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।স্থানীয় যুবসমাজের সদস্যরা জানান, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছেন। মাদকের বিস্তার রোধে এলাকার তরুণরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক কারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”এলাকাবাসীর দাবি, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও ভূমিকা রয়েছে। এ কারণে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা।তবে এ ঘটনায় কাজিপুর থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাদক কারবারীকে আটকের পর মারপিট করে সতর্ক করল স্থানীয় যুবসমাজ