শিরোনাম নিউজের ব্যবস্থাপনা পরিচালক পদে অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব
দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম শিরোনাম নিউজ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব।মহসীন রেজা বিপ্লব সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।তিনি কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আফজাল হোসেনের কনিষ্ঠ পুত্র এবং সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার ছোট ভাই। পারিবারিকভাবে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ধারাবাহিকতার সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনে নিজস্ব কর্মদক্ষতা ও পরিচয়ের মাধ্যমে সুনাম অর্জন করেছেন।সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা, সমাজসেবা ও জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা শিরোনাম নিউজ-এর যাবতীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। দায়িত্ব গ্রহণের পর সংবাদমাধ্যমটির বস্তুনিষ্ঠতা, তথ্যনির্ভর সাংবাদিকতা এবং পাঠকবান্ধব কনটেন্ট তৈরির ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবের এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী।