রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য তাহমিনা আখতার
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ূয়া তাকে ফুল দিয়ে বরণ করেন।চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত তাহমিনা আখতার বলেন, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চায় উৎকর্ষ অর্জনের লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও অংশীদারিত্বমূলক প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীকেন্দ্রিক আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করবেন।তিনি বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষাজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।