পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ প্রমাণিত! বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন সেই পুলিশ কর্মকর্তা
পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের সাবেক ডিবি কর্মকর্তা ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালে আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে নায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে তদন্তে উঠে এসেছে।পুলিশের এলআইসি শাখার কল রেকর্ড, মেসেঞ্জার কথোপকথন ও অন্যান্য তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের জুলাই-আগস্টে তারা নিয়মিত যোগাযোগ রাখতেন এবং একে অপরের বাসায় যাতায়াত করতেন।তদন্তে আরও জানা যায়, সাকলায়েনের স্ত্রী বাসায় না থাকাকালে পরীমনি তার সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন।তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে সরকারি কর্ম কমিশনের মতামত নেওয়া হলে তার ভিত্তিতেই বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু হয়েছে।