ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

আওয়ামীলীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের বিএনপিতে স্বাগত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।নবাগত নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান