কাশফুল বাগানে পাওয়া গেলো পিস্তল ও গুলি
সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকার কাশবনের ভেতর থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ৩নং ক্রসবার চায়না বাঁধ এলাকায় কাশবনের ভেতরে এসআরবি-১২, সদর কোম্পানির একটি টিম অভিযান চালিয়ে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২ সদর কোম্পানীর কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।