ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম নিউজ

সভাপতির দ্বায়িত্বে তাড়াশের সাংবাদিক সোহাগ হোসেন

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন "দেশীগ্রাম ইউনিয়ন এন্টি ড্রাগস এন্ড ক্রাইম ইউনিট - DADACU" এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।১৪ এপ্রিল (রবিবার) সংগঠনের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন পায়। আগামী এক বছর কমিটিটি মাদক নির্মূল, অপরাধ দমন, শিক্ষার মানোন্নয়ন এবং অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করবে।কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সোহাগ হোসেন। সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ হাবিবুল বাসার, মোঃ পল্লি সেলিম, মোঃ ফারুক আহমেদ ও মোঃ মোর্শেদ প্রামানিক।সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন বড় মাকদক্ষিনা গ্রামের মোঃ মেহেদী হাসান ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আতিকুর রহমান, মোঃ রানা আহমেদ, কে. এ. বাইজিদ ও মোঃ খালিদ ইনতেজার।এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক প্রশান্ত রয়, প্রচার সম্পাদক মোঃ সজিব আহমেদকে নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ৪০ জনের অধিক সদস্য সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দেশীগ্রাম, মাকদক্ষিনা, জড়িহর, ভেদুরী, আড়ংগাইল, শ্যামপুর, গুড়িপুল, রাধাকান্তপুরসহ ইউনিয়নের সকল গ্রামের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে কমিটিতে।নবনির্বাচিত সভাপতি মোঃ সোহাগ হোসেন বলেন, "এই দায়িত্ব আমার কাছে আমানত। দেশীগ্রামের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে আমরা মাদকমুক্ত, আদর্শ দেশীগ্রাম গড়ে তুলবো ইনশাআল্লাহ"।এলাকার সচেতন মহল মনে করছেন, DADACU এর এই নতুন কমিটি দেশীগ্রাম ইউনিয়নকে একটি আদর্শ ও নিরাপদ ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির দ্বায়িত্বে তাড়াশের সাংবাদিক সোহাগ হোসেন