ঢাকা    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম নিউজ

জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

অস্ট্রেলিয়ার হার আর বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অপেক্ষা যেন সময়ের ব্যাপার মাত্র। তবে সেই অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ করল প্রকৃতি।মিরপুরে হঠাৎ বজ্রপাত শুরু হওয়ায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা ড্রেসিংরুমে ফিরে গেছেন।খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য তাদের প্রয়োজন ৪৬ বলে ৯৪ রান, আর বাংলাদেশের দরকার মাত্র একটি উইকেট।ম্যাচটি জিততে পারলে ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেবে বাংলাদেশ। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি রয়েছে টাইগারদের। এবার সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে স্বাগতিকরা।

জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের